উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, একটি মেধাবী জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি। পুষ্টিহীনতার চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, প্রাণিসম্পদ অফিসার মামুন খান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এই কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।
মতামত