সারাদেশ

রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসককে মহানগর বিএনপির শুভেচ্ছা

প্রিন্ট
রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসককে মহানগর বিএনপির শুভেচ্ছা

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:০৮

রংপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে রংপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য মো. রকিবুল আজাদ, অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন ও মো. হারুনুর রশিদ হারুন। আব্দুস সালাম মিয়া, মহানগর ওলামা দলের সদস্য সচিব নুর হক শাহ। বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে মো. উজ্জ্বল হোসেন মান্নু, মো. শহিদুল ইসলাম সাকু, মো. মমিনুল ইসলাম মমিন, মেহেদী হাসান মিলন ও শরিফ লাবলু (লেবু)। মহানগর বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম লাবলু, বিএনপি নেতা নাদিম সরকার, ইমরান হোসেন মিন্টু, মো. রুহুল আমীন এবং আখতারুজ্জামান ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রংপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও রাজনৈতিক মহলের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।