সারাদেশ

বন্দর থানা পুলিশকে এমপি কালামের ২টি পিকআপ ভ্যান উপহার

প্রিন্ট
বন্দর থানা পুলিশকে এমপি কালামের ২টি পিকআপ ভ্যান উপহার

প্রকাশিত : ৯ আগস্ট ২০২৬, রাত ১০:১৮

নারায়ণগঞ্জ বন্দর থানার আইন-শৃঙ্খলা রক্ষা ও টহল কার্যক্রমকে আরও গতিশীল করতে দুটি নতুন পিকআপ ভ্যান উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

রবিবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের হাতে গাড়ি দুটির চাবি তুলে দেওয়া হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে চাবি হস্তান্তর করেন তাঁর রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা।

চাবি হস্তান্তরকালে আবুল কাউসার আশা বলেন, বন্দর এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে এডভোকেট আবুল কালাম সংসদ সদস্য হিসেবে সবসময় আন্তরিক। থানার যানবাহন সংকট দূর করতে তিনি নিজস্ব উদ্যোগে এই দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন। এর ফলে বন্দর থানার দূরবর্তী ও প্রত্যন্ত এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার হবে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে।

উপহারের গাড়িগুলো গ্রহণ করে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের এই ইতিবাচক উদ্যোগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।