সারাদেশ

রংপুরে ডিবির সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রিন্ট
রংপুরে ডিবির সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৬

রংপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন। সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং এসব অপরাধ নির্মূলে ডিবি পুলিশকে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মো. জয়নাল আবেদীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর। সুশান্ত চন্দ্র রায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রংপুর। জেলা ডিবির ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত জেলা গড়তে জেলা পুলিশ ও ডিবির পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।