সারাদেশ

ডেমরায় প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড: শ্রমিক দগ্ধ

প্রিন্ট
ডেমরায় প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড: শ্রমিক দগ্ধ

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৪

রাজধানীর ডেমরায় একটি চিপস ও চানাচুর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আমুলিয়া মডেল টাউন এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে সুজন নামে এক শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহত শ্রমিক সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম জানান, আহত শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।