সারাদেশ

সাংবাদিকদের সুযোগ-সুবিধা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সাংবাদিক ইউনিয়নের

প্রিন্ট
সাংবাদিকদের সুযোগ-সুবিধা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সাংবাদিক ইউনিয়নের

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১১:০৬

মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ সকল পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রম অধিকারের যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল অধিকার আদায়ের মাইলফলক। বর্তমান বিশ্বে শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়লেও জেলা পর্যায়ের সাংবাদিকরা আজও অনেক ক্ষেত্রে বঞ্চিত।

বিবৃতিতে উঠে আসা মূল দাবিগুলো, অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধি এবং পেশাগত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ঝুঁকি ভাতা প্রদান করা। রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে কাজ করা সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট কল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ। নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও মফস্বল সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে শ্রম অধিকার প্রতিষ্ঠায় আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নাসাসিউ নেতৃবৃন্দ।