নিহতরা হলেন, বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে খাগড়াছড়ি থেকে আনারস বোঝাই করে মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। টিপরদী এলাকায় পৌঁছালে ট্রাকটি সামনে থাকা অপর একটি অজ্ঞাত যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক অন্য গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত