সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ডাকাতসহ গ্রেফতার ৫

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ডাকাতসহ গ্রেফতার ৫

প্রকাশিত : ২ মে ২০২৬, সন্ধ্যা ৮:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২০ পিস ইয়াবাসহ সাইদুল ওরফে সাইফুল (২২) ও মো. নাইম ইসলাম (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডাকাতি মামলার আসামি আপেল মাহমুদ (৩৬), চুরি মামলার আসামি মোহাম্মদ আহসান কবীর এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।