সারাদেশ

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রিন্ট
রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ২ মে ২০২৬, রাত ১০:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে ফারিহা ও টুম্পা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।