দলীয় সূত্র জানায়, গত ২ মে সারাদেশে ২৯টি ইউনিটের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নামও তালিকায় রয়েছে। এদিকে নতুন কমিটির খবরে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে যেমন উৎসাহ দেখা দিয়েছে, তেমনি বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। দীর্ঘ সময় কমিটি না থাকায় নবীন নেতারা রাজপথে সক্রিয় হওয়ার সুযোগ খুঁজছেন।
কেন্দ্রীয় ছাত্রদল নিশ্চিত করেছে, এবারের কমিটিতে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এবং হামলা-মামলার শিকার ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় নেতাকর্মীদের দাবিও একই পকেট কমিটি পরিহার করে যেন একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ও এর অধীনস্থ সকল ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি ৬ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছিল, যা পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই বিলুপ্ত হয়। নতুন কমিটি গঠনের মাধ্যমে মহানগরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আবার গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মতামত