সারাদেশ

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম

প্রিন্ট
পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম

প্রকাশিত : ৪ মে ২০২৬, সন্ধ্যা ৮:৪৫

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করল দৈনিক আজকের নীরবাংলা। এ উপলক্ষে রবিবার (৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যানজট নিরসনে ও পেশাগত দায়িত্বে বিশেষ ভূমিকা পালন করায় নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) এম এ করিমকে পেশাগত দক্ষতা সম্মাননা প্রদান করা হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা। উদ্বোধক ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আজকের নীরবাংলা পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।