সারাদেশ

ফতুল্লায় ফুডল্যান্ড বেকারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রিন্ট
ফতুল্লায় ফুডল্যান্ড বেকারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ৪ মে ২০২৬, রাত ৯:৪৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে পরিচালিত ফুডল্যান্ড প্রোডাক্টস নামক একটি বেকারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৪ মে) সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাস মিটার খুলে নেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, তিতাস গ্যাস, ডিপিডিসি ও জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, পরিবেশের ক্ষতি করে ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অমান্যকারী ও পরিবেশ দূষণকারী যেকোনো কারখানার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।