গাড়ি থামামাত্র মাইক্রোবাস থেকে ৭-৮ জন দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নেমে আসে। তারা মুহূর্তের মধ্যে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে প্রবাসী আব্দুল মালেককে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে তার কাছে থাকা প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার জানান, ভুক্তভোগী প্রবাসী থানায় এসে বিষয়টি অবহিত করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত