বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্ধ দাস এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন।
কংগ্রেসে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক অংশ নেন।
আলোচনায় কৃষি বিশেষজ্ঞরা নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের মান উন্নয়ন, গ্যাপ ক্রপ চাষাবাদ, ক্ষতিকর পোকামাকড় দমন এবং সুষম সার ব্যবহারের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
পরে অতিথিরা অনুষ্ঠানস্থলে স্থাপিত উত্তম কৃষি চর্চা বিষয়ক দুটি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতামত