উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকার সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে কোনো পাঠদান কার্যক্রম চলছিল না এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়েনি।
স্থানীয় কয়েকজন শিক্ষার্থী জানায়, সেদিন তাদের দুপুর ২টার দিকেই ছুটি দেওয়া হয়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত পাঠদান চালু থাকার কথা।
সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও নির্ধারিত সময় মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে আসছে। তবে ওই বিদ্যালয়ে গিয়ে এর ব্যত্যয় লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি ওইদিন উপজেলা শিক্ষা অফিসে শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। দায়িত্ব দিয়ে গেলেও সংশ্লিষ্ট শিক্ষকরা কেন আগেভাগে ছুটি দিয়েছেন, তা তিনি নিশ্চিত নন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কেন নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়েছে, তা জানতে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত