সারাদেশ

কাজেই পরিচয় গড়ছেন ফারুক, নির্বাচনের আগে ইতিবাচক আলোচনা

প্রিন্ট
কাজেই পরিচয় গড়ছেন ফারুক, নির্বাচনের আগে ইতিবাচক আলোচনা

প্রকাশিত : ৭ মে ২০২৬, রাত ১২:৪৯

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় রয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মোঃ ফারুক হোসেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি পুনরায় প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব উদ্যোগে এলাকার অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। পুন্ডুরিয়া পূর্বপাড়া ও মধ্যপাড়ায় পাকা সড়ক নির্মাণে তার সম্পৃক্ততা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাঁচা সড়কের উন্নয়ন করায় দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান এলাকাবাসী।

অবকাঠামোগত কাজের বাইরে সামাজিক যোগাযোগেও সক্রিয় দেখা যায় তাকে। স্থানীয় ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ, বিশেষ করে ফুটবল খেলায় সম্পৃক্ততা এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ফারুক হোসেন ব্যক্তিগতভাবে নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই দেখতে চান। তার ভাষায়, জীবনে বড় কোনো প্রত্যাশা না রেখে মানুষের পাশে থাকার মধ্যেই তিনি সন্তুষ্টি খুঁজে পান। অসহায়দের সহায়তা করা এবং মানুষের ভালোবাসা অর্জনই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

এলাকাবাসীর মতে, ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম ও মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। তবে আসন্ন নির্বাচনে তার অবস্থান শেষ পর্যন্ত নির্ধারিত হবে ভোটারদের রায়ের মাধ্যমেই।