এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হোসেন খন, মো. মহিবুর রহমান ও মোস্তাক আহমেদ খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপী ও এসএম নায়েব আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সনজিত বিশ্বাস এবং শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও তাহমিনা ফেরদৌস রেশমা।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক শারমিন শিলা।
স্মৃতিচারণমূলক আলোচনা শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
মতামত