শনিবার (৯ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৩৩ পিস।
ঘটনার পর আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।
মতামত