সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এস এম এমদাদ মাসুদ নামের এক ব্যক্তি মসজিদের ৪০ পয়েন্ট জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। জমি ফেরত দেওয়ার অনুরোধ করলে তিনি উল্টো মসজিদ কমিটির সভাপতি দুলাল মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছেন।
এছাড়া, এমদাদ মাসুদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক প্রতারণার অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ এবং এক ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত এমদাদ। তার বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলার শিকার হতে হয় সাধারণ মানুষকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন নিমাই, সহ-সভাপতি আহসান হাবিব খান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বক্স, দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুতাহের জিহাদি ও পঞ্চায়েত কমিটির সভাপতি মো. দুলাল হোসেন মেম্বার প্রমুখ।
বক্তারা অবিলম্বে মসজিদের জায়গা উদ্ধার এবং ভূমিদস্যু ও প্রতারক এমদাদ মাসুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত