সারাদেশ

নারায়ণগঞ্জে জমকালো আয়োজনে গণমাধ্যম এশিয়া পোস্ট-এর উদ্বোধন

প্রিন্ট
নারায়ণগঞ্জে জমকালো আয়োজনে গণমাধ্যম এশিয়া পোস্ট-এর উদ্বোধন

প্রকাশিত : ১১ মে ২০২৬, রাত ১০:৪১

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে নতুন ধারার গণমাধ্যম এশিয়া পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকার একটি কনভেনশন হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাজিত হোসেন সুজিত। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্ট-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। নতুন এই সংবাদমাধ্যমটি সত্য প্রকাশ ও জনমানুষের কথা তুলে ধরে গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।