সারাদেশ

নতুন বাংলাদেশে অধিকার রক্ষা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান মাওলানা জব্বারের

প্রিন্ট
নতুন বাংলাদেশে অধিকার রক্ষা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান মাওলানা জব্বারের

প্রকাশিত : ১১ মে ২০২৬, রাত ১১:২২

৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের অধিকার রক্ষা ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলে একটি সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১১ মে) নারায়ণগঞ্জে নতুন ধারার গণমাধ্যম এশিয়া পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে বিধিনিষেধ ছিল, তা থেকে মুক্ত হয়ে এখন সত্য প্রকাশে সাহসী হতে হবে। নারায়ণগঞ্জের মতো এলাকায় যেখানে প্রভাবশালীদের দাপটে সাধারণ মানুষ জিম্মি ছিল, সেখানে এখন সুবিচার প্রতিষ্ঠার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। এসময় তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের কোনো দল বা ব্যক্তির তোষামোদ না করে দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন।