সারাদেশ

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

প্রিন্ট
বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

প্রকাশিত : ১৩ মে ২০২৬, বিকাল ৩:০৭

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় একটি ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা এতে অংশ নেন।

সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও নথি ব্যবস্থাপনা, জনসচেতনতা ও প্রচারণা বৃদ্ধি এবং মাসিক প্রতিবেদন তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গ্রাম আদালতের আইনি এখতিয়ার (ফৌজদারি ও দেওয়ানি), ক্ষমতা এবং উচ্চ আদালত থেকে আসা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সমন্বয় সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমে ও নথি ব্যবস্থাপনায় অবদান রাখায় তিনজন ইউপি হিসাব সহকারী-কম্পিউটার অপারেটরকে পুরস্কৃত করেন ইউএনও। পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রথম স্থান অধিকারী ১নং জলমা ইউপির মো. নুরুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকারী ২নং বটিয়াঘাটা সদর ইউপির সেলিনা খাতুন এবং তৃতীয় স্থান অধিকারী ৬নং বালিয়াডাঙ্গা ইউপির শম্পা সরদার।