বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বারপাড়া ও কেওঢালা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে কেওঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার এবং জাঙ্গাল বারপাড়া এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এইচএম রাশেদ জানান, বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা এবং দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মতামত