অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন ইসলামী আন্দোলনের একজন ধৈর্যশীল, আদর্শবান ও ত্যাগী নেতা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মতামত