সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ মে ২০২৬, রাত ১০:৫২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৮ পিস ইয়াবাসহ মুসা আহম্মেদ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুসা ওই এলাকার জামাল উদ্দিন ওরফে রাগী মেম্বারের ছেলে। তিনি স্থানীয় বিএনপি নেতা ইমাম হোসেন বাদলের সহযোগী এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে মুসা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুসার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।