সারাদেশ

আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী

প্রিন্ট
আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী

প্রকাশিত : ১৩ মে ২০২৬, রাত ১১:৩১

ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পুলিশ ফোর্স এক্সজেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।

মঙ্গলবার (১২ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় ২ লাখ ২০ হাজার সদস্যের মধ্য থেকে পেশাগত দক্ষতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার মাত্র ৩৪১ জনকে এই আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে।