গ্রেপ্তারকৃতরা হলেন, গোদনাইল এনায়েতনগর এলাকার বিসমিল্লাহ টুইস্টিং মিলের মালিক হাজী শাহাব উদ্দিন (৬০), পাগলাবাড়ী এলাকার বাদল মিয়ার ছেলে সজিব (২৮) এবং সুমিলপাড়া বিহারী কলোনির মেজর আলীর ছেলে মো. বাবলা (৩৬)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত