সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সার্বিক নিরাপত্তা জোরদার, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এছাড়া কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন, দ্রুত বর্জ্য অপসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রস্তুত রাখার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মতামত