অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ।
জানা যায়, সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত খালটি পুনঃখনন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে এলাকার পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা হ্রাস এবং কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা।
মতামত