স্থানীয় সূত্রে জানা গেছে, ৭নং ওয়ার্ডের এই রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কালভার্টটির উপরিভাগ ভেঙে যাওয়ায় মোটরসাইকেল, বাইসাইকেল, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এলাকার বাসিন্দা শ্রী গজেন চন্দ্র, রতন চন্দ্র রায় ও মনসের আলীসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, কালভার্টটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। জনস্বার্থে কালভার্টটি দ্রুত পুননির্মাণ বা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত