বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, আমি এই এলাকারই সন্তান। আপনারা আমাকে কখনোই বিমুখ করেননি যতবার আপনাদের কাছে এসেছি, বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
নিজ এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভেঙে নতুন দুটি উপজেলা গঠন, বহুল প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। খুব শিগগিরই এসব প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি জেলায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত