মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের পাশ দখলমুক্ত করতে সওজ কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান শুরু করে। তবে আসন্ন ঈদের কারণে হকারদের দোকানে প্রচুর মালামাল মজুত থাকায় তারা সময় প্রার্থনা করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদের জন্য তাদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মতামত