নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শীতলক্ষ্যা সেতুর সামনে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা উল্টে গেলে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শামসুজ্জামান। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত