বৃহস্পতিবার (২১ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আল আমিন বলেন, অতীতে ফ্যাসিস্টরা পুরো এলাকা জিম্মি করে রেখেছিল। তারা শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ ও গুন্ডামির চর্চা করেছে, এলাকার উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে। তবে এখন আর সেই সমস্যা নেই। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদক ও ধর্ষণ রোধসহ আসন্ন ঈদুল আজহায় পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ এবং কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
মতামত