এর আগে, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশীপুর বাংলাবাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক আমিনুল ইসলামকে (৪৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে এবং জীবিকার তাগিদে ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুলের অটোরিকশায় ওঠে। কাশীপুর বাংলাবাজার এলাকায় পৌঁছানোর পর তারা পেছন দিক থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায়। পরে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় তার হাতেও ছুরিকাঘাত করা হয়। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত