সারাদেশ

নারায়ণগঞ্জে কর্মী ও রোগীদের খোঁজ নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন

প্রিন্ট
নারায়ণগঞ্জে কর্মী ও রোগীদের খোঁজ নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন

প্রকাশিত : ২২ মে ২০২৬, রাত ১০:০২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। শুক্রবার (২২ মে) বাদ আসর তিনি ওয়ার্ডের হাজীগঞ্জ, এম সার্কাস ও কিল্লার পুল এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি অসুস্থ বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাকিম চৌধুরী ও জহিরুল ইসলামসহ স্থানীয় অন্যান্য রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। নাসিক ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ডা. আলী আশরাফ খান (সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরাম) মো. খোকন মিয়া সেক্রেটারি, ১১ নং ওয়ার্ড, শফিউর রহমান অপু ও সোহেল মিয়া (স্থানীয় জামায়াত নেতা) সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।