গ্রেপ্তারকৃতরা হলেন, রুমা (২৫), নূসরাত জাহান তামান্না (২০), জিদান (১৯), আমিন (২৫), রাসেল (২০), মামুন (৩২), সুমন (৩০), সেলিম (৪০), মোহাম্মদ আলী (২৪), কবির মিয়া (৩০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী ক্যাম্প, মুরাদের বাড়ির সামনের সড়ক এবং ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারী সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা, ১৫০ পুরিয়া হেরোইন এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মতামত