সভায় আগামী ৩০ মে শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়। একইসঙ্গে কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, শাহাদাতবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পাশাপাশি আওয়ামী লীগের দোসর বা সুবিধাবাদীরা যেন কর্মসূচিতে অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান জানান দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বন্দর উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত