শনিবার (২৩ মে) বিকেল ৩টায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, অন্যান্য অতিথি ও ক্রীড়াব্যক্তিত্ব অনুষ্ঠানে জেলা যুবদল, মহানগর ছাত্রদল, জেলা মহিলা দলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেশবরেণ্য সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, নারায়ণগঞ্জ ডিএফএ’র সভাপতি শহিদ হোসেন স্বপন এবং সাবেক কৃতি ফুটবলার মো. সুজন মিয়া, রেজাউল করিম লিটন ও জাকির হোসেনসহ অসংখ্য খেলোয়াড় ও ক্রীড়ামোদী এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন।
মতামত