সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ৭

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ৭

প্রকাশিত : ২৪ মে ২০২৬, বিকাল ৪:৩০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ২১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং সড়ক ও জনপথ অফিসের সামনে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রিফাত হোসেন রতন (৩২) , মো. সাজ্জাদুর রহমান (২৭), সারোয়ার হোসেন ভূঁইয়া (২৬),  অন্যান্য মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একটি পুরাতন চুরি মামলায় মিজমিজি তালতলা এলাকার মো. হোসেনের ছেলে মো. আবির (২২)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গোদনাইল চৌধুরী বাড়ী সড়কপাড় এলাকার মৃত আলা উদ্দিন সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪১) এবং গোদনাইলের আরব আলীর ছেলে রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অন্যান্য মামলায় আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল ও যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।