আহত জাকির হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়ার বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সোয়া ২টার দিকে মাঝিপাড়া মোড়ে অবস্থান করছিলেন ব্যবসায়ী জাকির হোসেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ঈমান (২৫) ও মোঃ ইব্রাহিম (৩০) ধারালো চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ভাই জসিম মিয়াকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্র জানায়, বিএনপি নেতা জসিম মিয়া প্রায় এক বছর আগে এলাকায় মাদক বেচাকেনায় বাধা দিলে ঈমান ও ইব্রাহিমসহ কয়েকজন তাকেও ছুরিকাঘাত করেছিল। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলা বর্তমানে তদন্তাধীন। এই মামলা তুলে নিতে আসামিরা দীর্ঘদিন ধরে বাদীপক্ষকে হুমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যাহার না করার আক্রোশেই তারা এ হামলা চালিয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মতামত