পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তার মা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শিশুটি কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য রবিবার সকালে লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মতামত