মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা চলছে যা সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিতে তাকে স্বপদে বহাল রাখতে হবে। একইসঙ্গে ব্যাংকের পরিবেশ নষ্টের অভিযোগে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার এবং ব্যর্থতার দায় নিয়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি ইসলামী ব্যাংকের ওপর সব ধরনের অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া এস আলমকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জোর দাবি তোলেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও স্কুলশিক্ষক মো. আব্দুস সোবহান, ব্যবসায়ী ডা. হাসানুজ্জামান, মাওলানা মো. আতাউর রহমান প্রমুখ।
মতামত