সারাদেশ

জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়া পশুর হাট: ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

প্রিন্ট
জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়া পশুর হাট: ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ১১:০৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে কোরবানির বৃহৎ পশুর হাট জমে উঠেছে। দূর-দূরান্ত থেকে ব্যাপারীদের আনা ছোট, মাঝারি ও বড় আকারের নানা জাতের পশুতে ভরে গেছে হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকছে পুরো এলাকা।

হাটে দেশি জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের গরু ও মহিষের বিপুল সমাহার দেখা গেছে। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন। বিক্রেতারাও আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনার পরিমাণ আরও বাড়বে। ইজারাদারদের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের জন্য বিশুদ্ধ পানি, পশু রাখার নির্দিষ্ট স্থান এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের বিশেষ দল সার্বক্ষণিক নজরদারি করছে। আর্থিক প্রতারণা রোধে হাটে ব্যাংকের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে, যেখানে সহজেই টাকার নোট যাচাই করতে পারছেন ক্রেতা-বিক্রেতারা।

সব মিলিয়ে গড়েয়া পশুর হাটে এবার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কেনাবেচা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হাটে আসা সাধারণ মানুষ।