জমিজমা নিয়ে প্রতিবেশী সালাউদ্দিন ওরফে সালু (৪০), জালাল উদ্দিন মনু (৩৫) ও সম্রাট (১৯)-এর সঙ্গে আব্দুল রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আব্দুল রহমান নিজ বাড়িতে পানির সংযোগের কাজ করার সময় অভিযুক্তরা বাধা দেয়। এ সময় তার স্ত্রী ফুলবানু আক্তার ওরফে রাশিদা (৪৫) বাধা দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও লাঞ্ছিত করে। একইসঙ্গে তারা পানির পাইপ ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করে।
ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে পুরো পরিবারকে খুন করে লাশ গুম করে ফেলা হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত