সারাদেশ

মির্জা ফখরুলকে গণসংবর্ধনা দিতে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়

প্রিন্ট
মির্জা ফখরুলকে গণসংবর্ধনা দিতে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়

প্রকাশিত : ২৬ মে ২০২৬, রাত ১২:১৪

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ শহিদুজ্জামান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন এবং পরিকল্পনা নিয়েছেন, তা মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতি জানাতেই জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনার আয়োজন করা সময়ের দাবি।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই সকলের আন্তরিক সহযোগিতায় বৃহৎ পরিসরে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজনটি সফল করতে জেলার সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।