সারাদেশ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম

প্রিন্ট
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম

প্রকাশিত : ২৬ মে ২০২৬, রাত ১০:২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রহিম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই পুণ্য তিথিতে আমি ধর্মপাশাবাসীসহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের সোনালি দিনগুলোতে ছাত্র ও যুবসমাজের কল্যাণে কাজ করার সুযোগ হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আসুন, সব ভেদাভেদ ভুলে আমরা সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পরিবার-পরিজন নিয়ে সবাইকে আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।