বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চলতি মাসের বেতন, ওভারটাইমের টাকা ও ঈদ বোনাস পরিশোধ না করায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন। তাদের অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেছেন এবং বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
মতামত