সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, খাদ্য ব্যবসাও একটি পবিত্র পেশা। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে পরিচ্ছন্নতা ও পুষ্টিগুণ নিশ্চিত করা জরুরি। নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শাহীন সুলতানা, মো. রমিজ আলম এবং লোকমান হোসেন।
সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।
মতামত