গ্রেফতারকৃতরা হলেন. লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভূপতি কুমার রায় (২৫) এবং কালীগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম আবির (২৫)। তারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।
ডিবি পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও এর মাধ্যমে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি স্মার্টফোন এবং মোবাইল ব্যাংকিং ১৫টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত